ভেতরের খবর নিউজ ডেস্ক: গোপালগঞ্জে পৃথক তিনটি স্থানে দুর্বৃত্তদের ছোড়া ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে এসব ঘটনা ঘটে।
সদর উপজেলার গোবরা নিলারমাঠ এলাকায় শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে সড়কে প্রথম ককটেল বিস্ফোরণ ঘটে। একই সময়ে টুঙ্গিপাড়া উপজেলার গুয়াধানা এলাকায় বিন্দুবাসিনী বিদ্যালয়ের সামনেও একটি ককটেল নিক্ষেপ করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে শহরের বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিসুর রহমান জানান, দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী বলেন, গুয়াধানা এলাকায় নিক্ষিপ্ত ককটেলেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
@ইয়াসমিন রিমা