শরীয়তপুরে নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকা জব্দ

ভেতরের খবর নিউজ ডেস্ক: শরীয়তপুরের নড়িয়া পৌরসভার দক্ষিণ বৈশাখীপাড়া এলাকার জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয় থেকে যৌথ বাহিনী ৭ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করেছে। ঘটনায় পোলিং কর্মকর্তা ও সহকারী শিক্ষক গোলাম মোস্তফাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস জানান, কার্যালয় থেকে টাকা, ল্যাপটপ ও হার্ডডিস্ক জব্দ করা হয়েছে। জামায়াত ও বিএনপির দুই প্রার্থী মাহমুদ হোসেন ও সফিকুর রহমান এ এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *