ঢাকা-৬ এ ভোটকেন্দ্রে ধাক্কাধাক্কি

ভেতরের খবর নিউজ ডেস্ক: বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-৬ আসনের ৪৩ নম্বর ওয়ার্ডের জুবলি স্কুল কেন্দ্রে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। জামায়াতের পোলিং এজেন্ট কেন্দ্রে নথিপত্র জমা দিতে আসলে স্থানীয় বিএনপি নেতারা তাদের বাধা দেন। এতে জামায়াতের এজেন্টসহ কয়েকজন আহত হন।
প্রিজাইডিং অফিসার শফিকুল হক জানান, কারও ওপর গুরুতর হামলা হয়নি, কেবল কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জামায়াত প্রার্থী ড. আব্দুল মান্নান অভিযোগ করেন, বিএনপি ও যুবদলের নেতারা হামলার সঙ্গে যুক্ত। বিএনপি নেতা মজিবুর রহমান অনু দাবি করেন, কোনো হামলা হয়নি। কোতোয়ালি জোনের অতিরিক্ত কমিশনার মো. ফজলুর হক জানান, পরিস্থিতি এখন শান্ত এবং সব পক্ষের সঙ্গে কথা বলে সমাধান করা হয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *