ভেতরের খবর নিউজ ডেস্ক: ঝিনাইদহ–৪ আসনের কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্টদের স্বাক্ষর করা ২৩টি ফাঁকা রেজাল্ট শিট উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা এগুলো জব্দ করেন। প্রিসাইডিং কর্মকর্তা জেসমিন আরাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনের নিয়ম অনুযায়ী ভোট গণনার পর এজেন্টরা স্বাক্ষর করবেন, তবে শিটে আগেই স্বাক্ষর করানো হয়েছে বলে বিষয়টি সমালোচনার সৃষ্টি করেছে।
@ইয়াসমিন রিমা