চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্রের পাশে নগদ টাকাসহ জামায়াত নেতা আটক

ভেতরের খবর নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের রিজিয়া খাতুন প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে শরীফ নামে এক জামায়াতে ইসলামীর নেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে স্থানীয়রা তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করেন।
আটক শরীফ পৌর ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি বলে জানা গেছে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসন জানায়, তার কাছ থেকে ৭৯ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে টাকার সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযোগ অস্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *