ভালুকায় ভোটকেন্দ্রে এজেন্টকে হুমকি এবং ছেলেকে অপহরণ

ভেতরের খবর নিউজ ডেস্ক: ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নির্বাচনে ভোট চলাকালে রাজই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর এক এজেন্টের ছেলেকে অপহরণ করে তাকে কেন্দ্র ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ধানের শীষের কর্মীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মধ্যরাজই বালিকা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী এজেন্ট কনক স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের পক্ষে দায়িত্ব পালন করছিলেন। তিনি অভিযোগ করেন, কেন্দ্রের অনিয়মের প্রতিবাদ করার পর তার ছেলের নম্বর থেকে ফোন আসে। ফোন রিসিভ করলে অপর প্রান্ত থেকে জানানো হয়। তিনি যেন অবিলম্বে কেন্দ্র ত্যাগ করেন, না হলে তার ছেলেকে হত্যা করা হবে।
সন্তানের নিরাপত্তার কথা ভেবে তিনি কেন্দ্র ছাড়েন বলে জানান। তবে কারা জড়িত, তা নিশ্চিত করতে পারেননি তিনি। ঘটনার পর এলাকায় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভালুকা থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে তথ্য পাওয়ার পর পুলিশ খোঁজখবর শুরু করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *