গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে আওয়ামীলীগের ঘাঁটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বিএনপির এস এম জিলানী

ভেতরের খবর নিউজ ডেস্ক: উপজেলা প্রতিনিধি (কোটালীপাড়া) গোপালগঞ্জ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অধ্যুষিত গোপালগঞ্জ- (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী এস এম জিলানী। বিএনপির জন্য এটি একটি ঐতিহাসিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী এস এম জিলানী পেয়েছেন ৬০,১৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৪৪,৯৫৯ ভোট।
এ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ৩,০৮,৭৮৪ জন। এর মধ্যে পুরুষ ১,৫৮,৪০৫, নারী ১,৫০,৩৭৮ এবং তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার রয়েছেন। ভোটকেন্দ্র ছিল ১০৮টি।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বেসরকারি ফলাফল ঘোষণা করেন। নির্বাচনের ফল ঘোষণার পর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দে উল্লাসিত হয়ে পড়েন।
বিজয়ী প্রার্থী এস এম জিলানী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
#এফ এম মিরাজুল সৈকত ,১৩.০২.২০২৬
০১৮১১৯৫৩২৬১
  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *