নাটোর-৪ এ ধানের শীষের বিপুল ভোটে বিজয়

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ বেসরকারিভাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তিনি দুই উপজেলায় মোট ১ লাখ ৬৯ হাজার ৮৪৭ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা আব্দুল হাকিম, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করেন, পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ১৮৯ ভোট।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে মোট ১৬৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলা ভিত্তিক ফলাফলে দেখা যায়, গুরুদাসপুরের ৬৮টি কেন্দ্রে ধানের শীষ প্রতীক পেয়েছে ৭৬ হাজার ৫৪১ ভোট এবং বড়াইগ্রামের ৯৯টি কেন্দ্রে পেয়েছে ৯৩ হাজার ৩০৬ ভোট।

অপরদিকে, গুরুদাসপুরে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৫২ হাজার ৭০৫ ভোট এবং বড়াইগ্রামে পেয়েছে ৮১ হাজার ৪৮৪ ভোট।
এছাড়া জাতীয় পার্টির প্রার্থী এম. ইউসুফ আহমেদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭৭০ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশর প্রার্থী মোঃ এমদাদুল্লাহ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮১৮ ভোট এবং এবি পার্টির প্রার্থী মোঃ মোকছেদুল মমিন ঈগল প্রতীকে পেয়েছেন ২৫৪ ভোট।

উল্লেখ্য, আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি ধারাবারিষা ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান, একবার গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান এবং বর্তমানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং সাধারণ মানুষের পাশে থাকার ধারাবাহিকতার ফল হিসেবেই এই বিজয় এসেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত।

এই জয়ের মধ্য দিয়ে নাটোর-৪ আসনে ধানের শীষের শক্ত অবস্থান আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *