চট্টগ্রামে দোয়া মাহফিল

ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে জুমার নামাজের পর এ দোয়া মাহফিল অনুষ্টিত হয় চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে।
এ দোয়া মাহফিলে চট্টগ্রাম ০৯ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আবু সুফিয়ান, রাঙ্গুনিয়া আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সহ নেতৃবৃন্দ মোনাজাতে অংশ নেন।এসময় মোনাজাত পরিচালনা করেন জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব সৈয়দ মাওলানা আবু তালেব মোঃ আলাউদ্দিন।
দোয়া মাহফিল শেষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশের সমৃদ্বি কামনা করে দোয়া করা হয়।

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *