মহম্মদপুরে হাসপাতালে চিকিৎসককে মারধর

ভেতরের খবর নিউজ ডেস্ক: মাগুরার মহম্মদপুর উপজেলায় হাসপাতালে দায়িত্ব পালনকালে এক চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ৯ জনকে আসামি করে মহম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়। পরে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে অভিভুক্ত মাজহারুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার দুপুর ১২টা ২ মিনিটের দিকে ১০–১২ জনের একটি দল জরুরি বিভাগে ঢুকে ডা. আসাদুর রহমানকে চেয়ার থেকে টেনে তুলে মারধর করে। ফুটেজে কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি স্টিক দিয়ে আঘাতের চেষ্টার দৃশ্যও ধরা পড়ে।
ঘটনার বর্ণনায় ডা. আসাদুর রহমান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই রোগীকে চিকিৎসা দেওয়ার পর তিনি শ্বাসকষ্টে আক্রান্ত আরেক রোগীকে দেখছিলেন। এ সময় এক ব্যক্তি তার সঙ্গে কথা বলতে চাইলে তাকে বাইরে বসতে বলা হয়। কিন্তু ওই ব্যক্তি রোগীর চেয়ারে বসে বিরক্ত করতে থাকেন। চেয়ার ছেড়ে বাইরে বসার অনুরোধ জানালে ক্ষুব্ধ হয়ে তার ওপর হামলা চালানো হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, আহত নূর মোহাম্মদ স্থানীয় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিলটনের আত্মীয়। ওই রোগীর বিষয়েই কথা বলতে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কাজী আবু আহসান বলেন, ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে।
এদিকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মাগুরা জেলা শাখা ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আশরাফুজ্জামান বলেন, এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *