ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):জনসাধারণের অকৃত্রিম কৃতজ্ঞতা ও ধর্ম বর্ণ নির্বিশেষে ভালোবাসায় সিক্ত তুমুল জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব আব্দুল আজিজকে কৃষিমন্ত্রী হিসেবে দেখতে চায় নাটোরবাসী।
শুধু নাটোর-৪ নয়, গোটা নাটোর জেলার মানুষের কাছে তিনি একজন আদর্শ অভিভাবক ও নির্ভরতার প্রতীক।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে তিনি দায়িত্ব পালন করে আসছেন। দলীয় কর্মকাণ্ডে নিষ্ঠা, সাধারণ মানুষের পাশে থাকা এবং কৃষকের অধিকার রক্ষায় সোচ্চার ভূমিকা রাখার কারণে ইতোমধ্যে তিনি ব্যাপক সুনাম অর্জন করেছেন।
স্থানীয়দের মতে, আব্দুল আজিজের রক্তে-মনে মিশে আছে কৃষকের ঘামের গন্ধ ও মাটির টান। কৃষকের বঞ্চনা ও নীরব কষ্টের প্রতি তিনি সবসময়ই ছিলেন সংবেদনশীল। কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলে তিনি সঠিক দিকনির্দেশনা দিয়ে কৃষি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবেন এবং শস্য-শ্যামলা, সবুজে ভরা সমৃদ্ধ এক বাংলাদেশ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবেন— এমনটাই প্রত্যাশা তাদের।
নাটোরের গর্ব দুই সিনিয়র অভিভাবক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও আব্দুল আজিজকে যথাযথ মূল্যায়ন করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন অনেকে। তাদের বিশ্বাস, দলীয় শীর্ষ নেতৃত্ব বিশেষ করে তারেক রহমান জনআকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে যথাযথ সিদ্ধান্ত নেবেন।
সাধারণ মানুষের প্রত্যাশা, মহান আল্লাহর রহমত ও জনগণের সমর্থনকে শক্তি হিসেবে নিয়ে আব্দুল আজিজ ভবিষ্যতেও কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাবেন।
মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।