ভোট পুনর্গণনার দাবিতে রংপুরে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

ভেতরের খবর নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের তিনটি আসনে ভোট পুনর্গণনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছেন পরাজিত বিএনপি প্রার্থীদের কর্মী-সমর্থকরা। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ কর্মসূচি চলে।
বিক্ষোভে অংশ নেন মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের প্রার্থী সামসুজ্জামান সামু, জেলা বিএনপির সাবেক সভাপতি ও রংপুর-৪ আসনের প্রার্থী এমদাদুল হক ভরসা, এবং জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ আসনের প্রার্থী সাইফুল ইসলাম। এ সময় জেলা প্রশাসক ও বিজয়ী প্রার্থী আখতার হোসেন-কে লক্ষ্য করে স্লোগান দেন নেতাকর্মীরা।
বিক্ষোভকারীরা তিন আসনে রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনর্গণনার দাবি জানান এবং দাবি মানা না হলে পুরো রংপুর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন। এমদাদুল হক ভরসা অভিযোগ করেন, নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করে ফলাফল প্রভাবিত করা হয়েছে এবং প্রায় ৮ হাজার ৫০০ ভোট বাতিল করা হয়েছে, যা সন্দেহজনক। পুনর্গণনা হলে প্রকৃত ফল প্রকাশ পাবে বলে তিনি দাবি করেন।
একপর্যায়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিতে গিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আবেগতাড়িত হয়ে জেলা প্রশাসকের উদ্দেশে অভিশাপমূলক বক্তব্য দেন এমদাদুল হক ভরসা। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি জেলা প্রশাসক।
এ প্রসঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, রংপুর-৩, ৪ ও ৬ আসনের বিএনপি প্রার্থীদের লিখিত অভিযোগ গ্রহণ করে তা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।
অন্যদিকে, রংপুর-৪ আসনের বিজয়ী প্রার্থী আখতার হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলে আইনশৃঙ্খলা বাহিনীকে কেবল দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, ঘোষিত ফল অনুযায়ী রংপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৪ আসনে এনসিপির আখতার হোসেন এবং রংপুর-৬ আসনে জামায়াতে ইসলামীর নুরুল আমীন বিজয়ী হয়েছেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *