দিনাজপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে স্লোগান

ভেতরের খবর নিউজ ডেস্ক: দিনাজপুর শহরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ-এর জেলা ও শহর কার্যালয়ের সামনে হঠাৎ কয়েকজন নেতা–কর্মী উপস্থিত হয়ে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বাসুনিয়াপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। পরে এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, সাতজন নেতা–কর্মী দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে স্লোগান দেন। এ সময় জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ খালেদ হাবিব (সুমন), সাংস্কৃতিক সম্পাদক রহমতুল্লাহ রহমত, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সৈয়দ সালাহ উদ্দিনসহ কয়েকজনকে সেখানে দেখা যায়।
ঘটনার প্রতিবাদে বিকেলে সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদল নেতা–কর্মী শহর আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর ওই দুটি কার্যালয় আগুনে পুড়িয়ে ও ভেঙে ফেলা হয়। এরপর থেকে ভবনগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
এ বিষয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ফয়সাল মোস্তাক বলেন, নিষিদ্ধ দলের এ ধরনের তৎপরতা আতঙ্ক সৃষ্টির শামিল। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুন্নবী জানান, ভিডিওটি তারা দেখেছেন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *