বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান, রাখছেন ঢাকা-১৭

ভেতরের খবর নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই আসনে বিজয়ী হওয়ার পর বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি লিখিতভাবে আসনটি ত্যাগ করেন। ফলে তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।

নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬। উভয় আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। আইন অনুযায়ী, একজন প্রার্থী একাধিক আসনে নির্বাচিত হলেও একটি আসনই রাখতে পারেন। সে অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই তিনি সিদ্ধান্ত জানান।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, একই সাধারণ নির্বাচনে একাধিক আসনে প্রার্থী হওয়া ও নির্বাচিত হওয়ার সুযোগ থাকলেও গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে একটি আসন বেছে নিতে হয়। অন্যথায় অবশিষ্ট আসন শূন্য ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।

বগুড়া-৬ আসনে ১৫০টি কেন্দ্রের ফলাফলে তারেক রহমান পান ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পান ৯৭ হাজার ৬২৬ ভোট।

অন্যদিকে, ঢাকা-১৭ আসনে তিনি পান ৭২ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম খালিদুজ্জামান পান ৬৮ হাজার ৩০০ ভোট। ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে জয়ী হন তিনি। এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৩ হাজার ৮১৩ জন। প্রদত্ত ভোট ছিল ১ লাখ ৪৭ হাজার ৮৮৮টি, যার মধ্যে বৈধ ভোট ১ লাখ ৪৫ হাজার ৬৭৭টি।

আগামী ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিকেলে রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করাবেন বলে জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের নিয়ে মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ২১২।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *