ভেতরের খবর নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর নির্বাচিত সংসদ সদস্যরা আজ মঙ্গলবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে নতুন সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ বিকেলে জাতীয় সংসদ ভবন–এর দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। এবারের মন্ত্রিসভায় মোট ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেবেন।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, তারেক রহমান–এর দিকনির্দেশনায় গঠিত এই মন্ত্রিসভায় অভিজ্ঞ রাজনৈতিক নেতা ও নতুন মুখের সমন্বয় রাখা হয়েছে। সরকারের নীতিনির্ধারণ ও প্রশাসনিক কার্যক্রমে গতি আনতেই এই সমন্বয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
পূর্ণমন্ত্রী হিসেবে যারা শপথ নিচ্ছেন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), আবু জাফর মো. জাহিদ হোসেন, ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আবদুল মোকতাদির, আরিফুল হক চৌধুরী, জাহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিনুর রশিদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম রীতা, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, এ এন এম এহসানুল হক মিলন, সারদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম ও শেখ রাবিউল আলম।
প্রতিমন্ত্রী হিসেবে যারা শপথ নিচ্ছেন
এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মো. রাজিব আহসান, মো. আবদুল বারী, মীর শাহে আলম, জোনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহাম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খাইয়াম।
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। নতুন এই মন্ত্রিসভার হাত ধরে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং প্রশাসনিক সংস্কারে দৃশ্যমান অগ্রগতি আসবে এমন প্রত্যাশাই এখন দেশবাসীর।
@ইয়াসমিন রিমা


