টানা তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ভেতরের খবর নিউজ ডেস্ক: আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। একই অনুষ্ঠানে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদেরও শপথ গ্রহণ সম্পন্ন হয়।
এর মাধ্যমে টানা তিন বছরে তিনটি ভিন্ন সরকারকে শপথ পাঠ করানোর নজির স্থাপন করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এর আগে ২০২৪ সালে শেখ হাসিনা–এর নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে শপথ পাঠ করান তিনি। তবে ওই বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।
পরবর্তীতে ২০২৪ সালের ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে সেই সরকারকেও শপথ পাঠ করান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
সবশেষে আজ ২০২৬ সালে নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান–কে শপথ পড়ানোর মধ্য দিয়ে ২০২৪, ২০২৫ ও ২০২৬ টানা তিন বছরে তিনটি সরকারকে শপথ পাঠ করানোর বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *