ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া প্রতিনিধি- এফ এম মিরাজুল সৈকত : মহান ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কোটালীপাড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা করেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রশাসন। শুক্রবার রাত ১২ টা ১ মিনিটে উপজেলার মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকের পাশে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং শনিবার (২১ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ লাল শাপলা হলরুমে এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রিয়াদ মাহমুদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিরাজ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু তাহের হেলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী আব্দুর রহমান শেখ রেহান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আতিয়ার রহমান, সাংবাদিক এফ এম মিরাজুল সৈকত , মোঃ কামরুল হাসান, গৌরাঙ্গ লাল দাস, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট এর দশম শ্রেণির শিক্ষার্থী লাবিবা সানজানা, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অহনা তাসনিম আরাবি। এসময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোঃ সফিউল আজমসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা। আলোচনা সভা শেষে সুন্দর বাংলা হাতের লেখায় ১১ চিত্রাংকনে ১৩ ছড়ায় ৫ ও কবিতা আবৃত্তিতে ৪ জনকে পুরস্কার হিসেবে সনদ প্রদান করা হয়। এর আগে দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার রাত ১২ টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিএনপি এবং তার সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।
এফ এম মিরাজুল সৈকত , ২১-০২-২০২৬ ইং
01811953261