পরিবর্তনের ধারায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী মিলন

ভেতরের খবর নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় একটি নতুন পরিবর্তনের ধারা স্পষ্টভাবে দৃশ্যমান হচ্ছে। তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী-র নেতাকর্মীদের শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণ করতে দেখা গেছে, যা পরিবর্তিত বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।
শনিবার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, অতীতে জামায়াত শহীদ মিনারে যাওয়ার বিষয়টি বিশ্বাস করত না, কিন্তু এখন তারা সেখানে যাচ্ছে এবং নিজেদের নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করছে যা দেশের পরিবর্তনশীল রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার প্রতিফলন।
তিনি আরও বলেন, আগামী বাংলাদেশের জন্য সবাইকে নতুনভাবে কাজ করতে হবে এবং নতুন চিন্তাভাবনার মাধ্যমে এগোতে হবে। নতুন প্রজন্ম গঠনে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের সূচনা শিক্ষকদের হাত ধরেই হতে পারে। শুধু বাইরের পরামর্শ নয়, নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতিও শিক্ষার উন্নয়নে গুরুত্ব পেতে হবে।
বিজ্ঞানের এই যুগে শিক্ষার সুযোগ আগের চেয়ে অনেক বেশি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা শক্তিশালী না হলে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। ২১ ফেব্রুয়ারি আমাদের স্বাধীনতা ও বিশ্বপরিচয়ের পথ তৈরি করেছে এই চেতনায় নতুন প্রজন্মকে ভালোবাসা, দায়িত্বশীলতা ও দেশ গড়ার প্রত্যয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *