ভেতরের খবর নিউজ ডেস্ক: নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাবা–ছেলেসহ চারজন নিহত হয়েছেন। সোমবার ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন বড়কুলা গ্রামের খলিল শেখ (৬৫), তাঁর ছেলে তাহাজ্জুদ শেখ (৪০), প্রতিবেশী ফেরদৌস শেখ (৩৩) এবং একই গ্রামের ওসিকুর ফকির। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সিঙ্গাশোলপুর এলাকায় আধিপত্য নিয়ে দুটি পক্ষ সক্রিয় ছিল। এক পক্ষের নেতৃত্বে ছিলেন সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্যা এবং অপর পক্ষের নেতৃত্বে আরেক সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
@ইয়াসমিন রিমা