ভেতরের খবর নিউজ ডেস্ক: সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে তিন সচিবকে সংযুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়-এর সচিব মো. সাইফুল্লাহ পান্না, শিক্ষা মন্ত্রণালয়-এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়-এর সচিব মো. কামাল উদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
@ইয়াসমিন রিমা