রাষ্ট্রীয় হয়রানি আর নয় : আসিফ মাহমুদ

ভেতরের খবর নিউজ ডেস্ক: ‘রাষ্ট্রীয় হয়রানি’ প্রসঙ্গে মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি লেখেন, “আর কোনো রাষ্ট্রীয় হয়রানি নয়।”
তবে ঠিক কোন ঘটনা বা প্রসঙ্গকে ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা। তার সংক্ষিপ্ত এই বার্তায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।
স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। পোস্ট দেওয়ার এক ঘণ্টার মধ্যেই প্রায় ২০ হাজার মানুষ এতে প্রতিক্রিয়া জানান। পাশাপাশি অসংখ্য শেয়ার ও মন্তব্যে ভরে যায় তার টাইমলাইন।
হঠাৎ এমন মন্তব্যের পেছনে নির্দিষ্ট কোনো ঘটনা রয়েছে কি না তা নিয়ে জল্পনা তৈরি হলেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *