আস্থা ফেরাতে দলগতভাবে কাজ করতে চাই: কায়সার কামাল

ভেতরের খবর নিউজ ডেস্ক: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, যতগুলো মন্ত্রণালয় রয়েছে তার মধ্যে ভূমি মন্ত্রণালয় সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ। এই অবস্থা থেকে বেরিয়ে এসে মানুষের আস্থা অর্জনের লক্ষ্যে সবাইকে নিয়ে দলগতভাবে কাজ করতে চান তিনি। এ জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী।
সোমবার রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে সিটিজেন কেয়ার সেন্টার ও কল সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে কল সেন্টার থেকে ২৪ ঘণ্টা সেবা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতে এই সেবার পরিধি আরও বাড়ানো হবে। পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের যেসব সেবা কার্যক্রম চালু রয়েছে, সেগুলো আরও ব্যাপকভাবে মানুষের সামনে তুলে ধরা হবে।
দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে কায়সার কামাল বলেন, এই মন্ত্রণালয়ে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। তিনি উল্লেখ করেন, বিগত ১৭ বছরে দেশ-বিদেশে ভূমি মন্ত্রণালয় নানা কারণে সমালোচিত হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে ভূমি মন্ত্রণালয় যেন সুশাসন ও সেবার ক্ষেত্রে একটি উদাহরণ সৃষ্টি করতে পারে, সেই লক্ষ্যেই তারা কাজ করবেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *