ছদ্মবেশে পুলিশের অভিযান, শিবগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক গ্রেফতার

ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ছদ্মবেশে অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার শাহাবাজপুর ইউনিয়ন এলাকার একটি মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি গোলাম আজম (৩৫) শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি মিঞাপুর গ্রামের মোখলেশুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় আদালত গোলাম আজমকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার এক এসআইয়ের নেতৃত্বে পুলিশের একটি দল কৃষকের ছদ্মবেশ ধারণ করে অভিযান চালায়। পরে কৌশলে শাহাবাজপুর ইউনিয়নের একটি মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করতে পুলিশ পরিকল্পিত ও কৌশলী অভিযান পরিচালনা করে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
উল্লেখ্য, ২০২৩ সালের ৩ মার্চ মাদকসহ গোলাম আজমকে গ্রেফতার করা হয়েছিল। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার নম্বর ১১। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *