প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ১ ঘণ্টায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার

ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান-এর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর চামেলীবাগ এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে নবম শ্রেণির শিক্ষার্থী আফফান সাঈদকে উদ্ধার করা হয়। সে সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ের কর্মচারী খন্দকার শামীম আহমেদের ছেলে।

শামীম আহমেদ জানান, প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে তার ছেলেকে ভিআইপি রোডের পল্টন-রাজারবাগ এলাকায় গতিরোধ করে দুই ব্যক্তি। পরে তাকে একটি পরিত্যক্ত নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে মারধর ও মুক্তিপণ দাবি করা হয়।

খবর পেয়ে শামীম আহমেদ সচিবালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে ডিএমপির একটি দল অভিযান চালিয়ে শিক্ষার্থীকে উদ্ধার করে।

তবে এ ঘটনায় পরিবার মামলা না করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন শামীম আহমেদ। তিনি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দ্রুত সহযোগিতা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *