সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রাষ্ট্রপতির সাম্প্রতিক এক বক্তব্য ‘জুলাই মাসকে অসম্মান’ করেছে এবং তা তার সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থী—এ অভিযোগ তুলে এই নোটিশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে এ নোটিশ পাঠান।

নোটিশে যা বলা হয়েছে—রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্য শপথ ভঙ্গের শামিল।তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিতে হবে।ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন নতুন রাষ্ট্রপতির মাধ্যমে উদ্বোধনের দাবি জানানো হয়েছে।২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়টি জাতীয় সংসদের এখতিয়ারভুক্ত। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে সংসদের মাধ্যমে অভিযোগ উত্থাপন ও সিদ্ধান্ত গ্রহণ করতে হয়।

এ বিষয়ে সরকার বা রাষ্ট্রপতির দপ্তরের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। পরিস্থিতির অগ্রগতি পর্যবেক্ষণে রয়েছে রাজনৈতিক

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *