হবিগঞ্জ-৪ সাবেক এমপি ব্যারিস্টার সুমন জামিনে মুক্তির ভাইরাল ছবি

ভেতরের খবর নিউজ ডেস্ক: হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন জামিন পেয়েছেন এমন দাবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। ফেসবুকে এসব পোস্টের সঙ্গে তার কিছু ছবি যুক্ত করা হয়েছে।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, জামিন পাওয়ার কোনো খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়নি। ছবিগুলো পরীক্ষা করলে এআই তৈরি বা পুরোনো ছবি হওয়ার সম্ভাবনা বেশি। পুলিশ জানায়, ব্যারিস্টার সুমন ২০২৪ সালের ২১ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার হন। পরবর্তীতে এই বছরের জানুয়ারি মাসে তার জামিন আবেদন খারিজ হয়।
ফেসবুকে ছড়ানো জেলখানার গেটের ছবি, যেখানে তার গলায় ফুলের মালা দেখা যাচ্ছে, এআই শনাক্তকারী টুলে ১০০% কৃত্রিম বলে শনাক্ত হয়েছে। ফলে জামিন পাওয়ার পর তাকে ফুলেল অভ্যর্থনা দেওয়া হয়েছে এমন দাবি সম্পূর্ণ মিথ্যা।
ফ্যাক্টওয়াচ সব দিক পর্যালোচনা করে এই ফেসবুক পোস্টগুলোকে ভিত্তিহীন ও মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    পরীক্ষা ভালো হবে না’—মা-বাবাকে চিরকুট লিখে কলেজছাত্রীর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: সামনে পরীক্ষা। প্রস্তুতি ভালো হয়নি—এমন দুশ্চিন্তায় মা-বাবার কাছে চিরকুট লিখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে পরিবারের…

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *