ভেতরের খবর নিউজ ডেস্ক: কবি মোহন রায়হান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫–এর জন্য মনোনীত হলেও আপাতত পুরস্কার পাননি। আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক পেজে তিনি এ তথ্য জানান।
সংস্কৃতিমন্ত্রী নীতাই রায় চৌধুরী জানিয়েছেন, মোহন রায়হানের বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে। এগুলো খতিয়ে দেখা হচ্ছে, তারপরই পুরস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘অভিযোগগুলো যাচাই করা হচ্ছে, তাই আপাতত পুরস্কার দেওয়া হয়নি। কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে।’
মোহন রায়হান ফেসবুকে লিখেছেন, ‘পুরস্কার আমার প্রত্যাশা ছিল না, আমি কারও কাছে তদবির করিনি। তবে ৪১ বছর আগে লেখা “তাহেরের স্বপ্ন” কবিতার কারণে পুরস্কার বাতিল করা হয়েছে।’
বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, ‘কবিকে দেওয়ার বিষয়ে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পরীক্ষার পর অবিলম্বে সিদ্ধান্ত জানানো হবে।’
আজ দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ তুলে দেন।
@ইয়াসমিন রিমা