কুয়েতের মরুভূমিতে বাংলাদেশির মৃত্যু, পরিবারের দাবি ‘মাইন বিস্ফোরণ’

ভেতরের খবর নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের মরুভূমিতে উট দেখাশোনা করতে গিয়ে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে দেশটির সলোনি মরুভূমি এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, মরুভূমিতে থাকা একটি অবিস্ফোরিত স্থলমাইনের বিস্ফোরণে তাঁর মৃত্যু হয়েছে।

নিহত যুবকের নাম মো. জাহেদ (৩৫)। তিনি সন্দ্বীপ উপজেলার বাসিন্দা এবং তাঁর বাবার নাম মো. কামাল উদ্দিন।

পরিবারের সদস্যরা সহকর্মীদের বরাত দিয়ে জানান, জাহেদ বুধবার বিকেলে মরুভূমিতে উট চরাতে গিয়েছিলেন। তবে সেদিন রাতে তিনি আর ফিরে আসেননি। পরে সহকর্মীরা খোঁজাখুঁজি করে মরুভূমির ওই এলাকায় গিয়ে তাঁর ক্ষতবিক্ষত লাশ দেখতে পান।

নিহতের বাবা কামাল উদ্দিন বলেন, “আমি দ্রুত আমার ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা চাই। সরকারের কাছে আমাদের এই দাবি।”
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিষয়টি জেনেছেন। পরিবার চাইলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

এর আগে গত সোমবার উপসাগরীয় দেশ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের আরেক প্রবাসী আবুল মহসিন তারেক নিহত হন।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *