শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তরুণ নিহত

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে রাকিবুল ইসলাম (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিশ জানায়, রাত সোয়া নয়টার দিকে বন্ধুদের সঙ্গে শহীদ মিনারের সিঁড়িতে আড্ডা দিচ্ছিলেন রাকিবুল। এ সময় তিন থেকে চারজন যুবক এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ নেওয়া হলে রাত ১০টা ৩৩ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানা–পুলিশের উপপরিদর্শক মো. মিঠু ফকির জানান, আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর রাকিবের অবস্থার অবনতি হয় এবং পরে তিনি মারা যান। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি–এর পরিদর্শক মো. ফারুক জানান, নিহত রাকিবের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত রাকিব ভোলা সদর উপজেলার চৌমুহনী গ্রামের বাসিন্দা। তাঁর বাবা তারিকুল ইসলাম খোকন ঢাকা বিশ্ববিদ্যালয়–এর কুয়েত মৈত্রী হলের একজন কর্মচারী। পরিবার নিয়ে তারা রাজধানীর নিমতলীর নাজিম উদ্দিন রোড এলাকায় বসবাস করতেন। রাকিব ভোলার বোরহান উদ্দিন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে হামলাকারীদের একজনকে চাপাতিসহ ধরে পুলিশে সোপর্দ করেন।
এদিকে ঢাকা মেডিকেলের মর্গের সামনে নিহত রাকিবের বাবা–মায়ের আহাজারিতে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। নিহতের মা রাজিয়া বেগম বারবার বলতে থাকেন, “আমার রাকিবরে আইনা দে, আমি আমার বাবারে একটু দেকমু।”
ঘটনার কারণ ও জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *