খুলনায় বিয়ে নিয়ে বিরোধে ঘরে ঢুকে গুলি, একই পরিবারের ৪ জন আহত

ভেতরের খবর নিউজ ডেস্ক: খুলনায় বিয়ে সংক্রান্ত বিরোধের জেরে ঘরে ঢুকে একই পরিবারের চার সদস্যকে গুলিবিদ্ধ করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (সকাল ৭টার দিকে) লবণচরা থানার খাদিজাবাগ কৃষ্ণনগর শাহজালালনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কাজী আনিসুর রহমান (৫২), তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম (৪৭), ছেলে রাইছুল ইসলাম (২৪) এবং ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা (২২)। গুরুতর আহত রঞ্জুয়ারা বেগম ও ফাহিমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে দুটি মোটরসাইকেলে করে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎ বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় পরিবারের সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে চারজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
গুলিবিদ্ধ ফাহিমা জানান, তার সাবেক স্বামী ইমরানের সঙ্গে সাত-আট মাস আগে তালাক হয়। পরবর্তীতে তিনি নতুন করে বিয়ে করলে ক্ষুব্ধ হয়ে ইমরান সহযোগীদের নিয়ে এই হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
আহত কাজী আনিসুর রহমান বলেন, তারা সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং হঠাৎ করেই তাদের ওপর গুলি চালানো হয়।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, হামলায় অন্তত ছয়জন অংশ নেয়। আহতদের মধ্যে দুজনের শরীরে গুলি বের করা সম্ভব না হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *