আওয়ামী লীগের কার্যক্রম বন্ধই থাকবে বললেন মির্জা ফখরুল

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীতে বিএনপির এক মতবিনিময় সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ এবং এটি বন্ধই থাকবে।
বুধবার (১৯ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ মাঝে মধ্যে বিচ্ছিন্নভাবে কিছু কার্যক্রম চালানোর চেষ্টা করছে, তবে সেগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু নেই। তার ভাষায়, রাজনীতি ও গণতন্ত্রকে স্বাভাবিক গতিতে চলতে দেওয়া উচিত।
তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে অন্যান্য রাজনৈতিক দল তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং চালিয়ে যাবে। আওয়ামী লীগও কিছু কর্মকাণ্ডের চেষ্টা করছে, তবে এতে তেমন কোনো সাফল্য পাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির মহাসচিব দাবি করেন, জনগণ ইতোমধ্যে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। তাই তাদের রাজনৈতিক কার্যক্রমের পুনরুত্থানের সম্ভাবনা খুবই কম বলেও তিনি উল্লেখ করেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *