ঢাকা-দিল্লি সম্পর্ক জোরদারে জয়শঙ্কর-রিয়াজ বৈঠক

ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা ও দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে বৈঠক করেছেন এস জয়শঙ্কর এবং এম রিয়াজ হামিদুল্লাহ। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে জয়শঙ্কর জানান, বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে এবং দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়াই ছিল আলোচনার মূল প্রতিপাদ্য।
অন্যদিকে রিয়াজ হামিদুল্লাহ তার পোস্টে উল্লেখ করেন, অভিন্ন স্বার্থ ও পারস্পরিক সুফলের লক্ষ্যে ভারতের সঙ্গে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে এ বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
কূটনৈতিক সূত্র জানায়, এদিন বিকেলে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল-এর সঙ্গে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর আরেকটি সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের মে মাস থেকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন রিয়াজ হামিদুল্লাহ। দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠক। এর আগে তিনি ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন।
এদিকে গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী মাসে ভারতের সংক্ষিপ্ত সফরে যেতে পারেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওরা) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে মরিশাস যাওয়ার পথে ৮ এপ্রিল তার দিল্লি সফরের সম্ভাবনা রয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *