ভেতরের খবর পত্রিকার পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা

ভেতরের খবর নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর ১৪৪৭ হিজরি উপলক্ষে দেশের সকল পাঠক, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে ‘ভেতরের খবর’ পত্রিকা।
রমজান মাসের এক মাসব্যাপী সিয়াম সাধনার পর শাওয়াল মাসের ১ তারিখে উদযাপিত এই মহিমান্বিত ঈদ আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। এ উপলক্ষে পত্রিকার সম্পাদকমণ্ডলী এক বার্তায় বলেন, ঈদের এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় হোক।
বার্তায় আরও বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ঐক্যের চর্চা অত্যন্ত জরুরি। ঈদের শিক্ষা আমাদের সেই পথেই পরিচালিত করুক।
‘ভেতরের খবর’ পরিবারের পক্ষ থেকে সবার জন্য দোয়া আল্লাহ তায়ালা আমাদের রোজা, নামাজ ও ইবাদত কবুল করুন এবং সকলকে সুস্থতা, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দিন।
তারিখ: ১ শাওয়াল ১৪৪৭ হিজরি
ঈদ মোবারক।

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *