তেল নিয়ে আতঙ্ক নয়, প্রয়োজন অনুযায়ী নেওয়ার আহ্বান

ভেতরের খবর নিউজ ডেস্ক:  দেশে জ্বালানি তেল সংকট নিয়ে আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং সরকার নিয়মিত সরবরাহ নিশ্চিত করছে। জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা প্যানিক হবেন না, আতঙ্কিত হবেন না। প্রয়োজনের বেশি তেল সংগ্রহ করবেন না।”
তিনি আরও জানান, সরকার ভর্তুকি দিয়ে হলেও জ্বালানি তেল আমদানি অব্যাহত রেখেছে, তবে জনগণের কথা বিবেচনা করে এখনো দাম বাড়ানো হয়নি। সবার সহযোগিতা থাকলে তেলের সরবরাহে কোনো সমস্যা হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
টুকু বলেন, গত বছরের তুলনায় দেশে প্রায় ২৫ শতাংশ বেশি জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। ঈদ উপলক্ষে দুদিন সরবরাহ কার্যক্রম বন্ধ থাকায় সাময়িক চাপ সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।
অন্যদিকে, বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যে কোনো সময় দেশের সব পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে। সংগঠনটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ দাবি জানায়।
বর্তমান পরিস্থিতিতে সরকার ও সংশ্লিষ্টদের পাশাপাশি সাধারণ জনগণের সচেতন ও সহযোগিতাপূর্ণ আচরণই জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *