ভেতরের খবর নিউজ ডেস্ক: সোমবার (২৩ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী-এর স্বাক্ষর ছিল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয় সংসদ-এর সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। দলের নির্দেশক্রমে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
এদিকে, শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম তাজুল ইসলাম-কে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, বর্তমানে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থাকায় রাষ্ট্রীয় কাজে পূর্ণ মনোযোগ দিতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
@ইয়াসমিন রিমা


