বিশ্বনাথে বাউলগানের আসরে হামলা, পণ্ড অনুষ্ঠান

ভেতরের খবর নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলায় বাউলগানের একটি ঐতিহ্যবাহী আসরে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় একদল ব্যক্তি হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করে দেন এবং ভবিষ্যতে এমন আয়োজন না করার হুমকিও দেন।
গত রোববার রাতে উপজেলার শ্রীপুর গ্রামে ইব্রাহিম শাহ মাজারের পাশে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সোমবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে হামলাকারীদের মঞ্চে উঠে ভাঙচুর চালাতে দেখা যায়।
আয়োজকরা জানান, ইব্রাহিম শাহ মাজারকে কেন্দ্র করে প্রায় ১০০ বছর ধরে নির্দিষ্ট সময়ে বাউলগানের আসর অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছরের মতো এবারও তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে দ্বিতীয় দিনের রাতে শতাধিক লোক সংঘবদ্ধ হয়ে মঞ্চে হামলা চালিয়ে বাদ্যযন্ত্র, সাউন্ড সিস্টেম ও দর্শনার্থীদের চেয়ার ভাঙচুর করে অনুষ্ঠান বন্ধ করে দেয়।
মাজারের খাদেম দুদু মিয়া অভিযোগ করেন, হামলাকারীরা কোনো পূর্ব অভিযোগ ছাড়াই আকস্মিকভাবে হামলা চালায়। পরবর্তীতে ঘটনাকে ভিন্ন খাতে নিতে পাশের একটি মসজিদের জানালার কাচ ভাঙচুর করে মাজারপক্ষকে দায়ী করার চেষ্টাও করা হয়।
এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, ঘটনাটি মূল মাজার প্রাঙ্গণে নয়, পাশের একটি অস্থায়ী মঞ্চে ঘটে। রাতে গানবাজনার কারণে স্থানীয়দের ঘুমে ব্যাঘাত ঘটায় তারা এসে অনুষ্ঠান বন্ধ করে দেয়।
তিনি আরও বলেন, উভয় পক্ষই নিজেদের ভুল স্বীকার করেছে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *