ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোজ্ঞ ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টার পর শুরু হওয়া এই আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় প্যারেড স্কয়ারে পৌঁছালে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে স্বাগত জানান। পরে রাষ্ট্রপতি প্যারেড পরিদর্শন করেন এবং কুচকাওয়াজে অংশগ্রহণকারী সদস্যদের সালাম গ্রহণ করেন।
এ আয়োজন ঘিরে জাতীয় প্যারেড স্কয়ারে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, দেশি-বিদেশি কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানও অনুষ্ঠানে অংশ নেন।
কুচকাওয়াজ ও আকর্ষণীয় ফ্লাইপাস্ট উপভোগ করতে জাতীয় প্যারেড স্কয়ারে ভিড় করেন হাজারো দর্শনার্থী। পুরো আয়োজনটি দেশের স্বাধীনতা দিবসের মর্যাদা ও গৌরবকে আরও উজ্জ্বল করে তোলে।
@ইয়াসমিন রিমা


