ভেতরের খবর নিউজ ডেস্ক: নীলফামারীর ডোমার উপজেলা হাই স্কুল মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর সাত্তারকে মাইকে পরিচয় জানানো হয়নি। এতে তিনি অনুষ্ঠান থেকে সাময়িকভাবে চলে যান।
পরবর্তীতে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনুষ্ঠান সঞ্চালক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন বলেন, “উপজেলা প্রশাসনের দেওয়া স্ক্রিপ্টে প্রধান অতিথির নাম ছিল না, পরে আলাদাভাবে ঘোষণা করি। কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি আপত্তিকর স্লোগান দেয়।”
মাওলানা আব্দুর সাত্তার বলেন, “জাতীয় অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে সঞ্চালনা হলে সমস্যা হতো না। নেতাকর্মীদের আপত্তির কারণে আমি চলে যাচ্ছিলাম, তবে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা সাঈদ তন্বী বলেন, “এটি শুধুমাত্র সামান্য ভুল বোঝাবুঝি, তেমন কিছু হয়নি।”
@ইয়াসমিন রিমা


