ড়াইগ্রামে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভেতরের খবর নিউজ ডেস্ক: নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টার থেকে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতাল কোয়ার্টারের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কিশোরী বড়াইগ্রাম পৌর এলাকার বাসিন্দা এবং স্বাস্থ্য কমপ্লেক্সের এক চুক্তিভিত্তিক বাবুর্চির ছোট বোন। সে তার বোনের সঙ্গে কোয়ার্টারেই বসবাস করত। ঘটনার সময় বোন কর্মস্থলে ব্যস্ত থাকায় কিশোরী একাই ঘরে ছিল। বিকেলে স্বজনরা তাকে কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরীর সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল, যা সম্প্রতি পরিবারের কাছে প্রকাশ পায়। তবে পরিবার এ সম্পর্ক মেনে নেয়নি এবং তাকে ফুফাতো ভাইয়ের সঙ্গে জোরপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ রয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *