কোটালীপাড়ায় হাসপাতালে ঢুকে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় ৬ জন গ্রেপ্তার

ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হাসপাতালে ঢুকে চিকিৎসা নিতে আসা রাসেল বিশ্বাস (২৬) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৯ মার্চ) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার বর্ষাপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামাল বিশ্বাসের ছেলে রাসেল বিশ্বাস (২৬) আহত হন। পরদিন শুক্রবার (২৭ মার্চ) সকালে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নেওয়া হলে প্রতিপক্ষের লোকজন সেখানে ঢুকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
এ ঘটনায় আহত রাসেলের পরিবার বাদী হয়ে কোটালীপাড়া থানায় ১১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।
মামলা দায়েরের পরপরই অভিযানে নামে পুলিশ। কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) সফর আলীর নেতৃত্বে একটি চৌকস দল গোয়েন্দা তৎপরতা ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে নড়াইল জেলার নড়াগাতী থানাধীন খলিসাখালী গ্রাম থেকে ৬ জন আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— বর্ষাপাড়া গ্রামের কলম বিশ্বাসের ছেলে হাফিজুর বিশ্বাস (৩৫), কাউছার বিশ্বাস (৪২), কুব্বাত বিশ্বাস (৫৫), কাউসার বিশ্বাসের ছেলে শ্রাবণ বিশ্বাস (১৯),মোজাহের বিশ্বাসের ছেলে পান্না বিশ্বাস (৪৮) ওপান্না বিশ্বাসের ছেলে রুমান বিশ্বাস (১৮)।
রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, এটি একটি আলোচিত ঘটনা। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান শুরু করে। কোটালীপাড়া থানার ওসি তদন্ত সফর আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম গোয়েন্দা তথ্য প্রযুক্তির সহায়তায় ৬ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে।

# এফ এম মিরাজুল সৈকত , ২৭.০৩.২০২৬
০১৮১১৯৫৩২৬১

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *