ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) শাহ আলী থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুর চিড়িয়াখানার সামনে স্থানীয় জনতা প্রথমে ফাহিমকে আটক করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘তার বিরুদ্ধে জুলাইয়ের বিভিন্ন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক মামলা বিভিন্ন থানায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এসব বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।’
পুলিশ জানিয়েছে, অভিযোগগুলোর সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় এলাকায় কিছু সময় উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
@ইয়াসমিন রিমা


