ভেতরের খবর নিউজ ডেস্ক: বিস্তারিত কমেন্টে –দিনাজপুরে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সীমু (শিমলা) আত্মহত্যার চেষ্টা করে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৩০ মার্চ) বিকেলে হাকিমপুর উপজেলার বাবার বাড়িতে অবস্থানকালে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা রাত আটটার দিকে তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ ও মানসিক চাপের কারণে তিনি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ঘুমের ওষুধ সেবন করলেও এদিন অতিরিক্ত সেবনের কারণে তার অবস্থার অবনতি ঘটে।
আত্মহত্যার চেষ্টার আগে নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন স্ট্যাটাস দেন শিমলা। সেখানে তিনি দীর্ঘ সাত বছর ধরে সহ্য করা নির্যাতন ও কষ্টের কথা উল্লেখ করে মানসিক ক্লান্তির কথা জানান এবং “শান্তিতে ঘুমাতে চান” বলে লিখেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সন্ধ্যায় হাসপাতালের আইসিইউর সামনে তার স্বজনদের ভিড় লক্ষ্য করা যায়।
চিকিৎসক মুসা আল আশারী জানান, “রাতে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন এবং শারীরিকভাবে স্থিতিশীল আছেন।”
@ইয়াসমিন রিমা


