কোটালীপাড়ায় সেচ্ছাশ্রমের মাধ্যমে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা

ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে গোপালগঞ্জের কোটালীপাড়ায় সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ অভিযানের উদ্বোধন করা হয়। কোটালীপাড়া উপজেলা প্রশাসন ও কোটালীপাড়া পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাগুফতা হক।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার কুমার মৃদুল দাস, প্রাণি সম্পদ অফিসার ডা: মিরাজ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত, পৌর নির্বাহী পিযুষ কান্তি বিশ্বাস, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাগুফতা হক বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। নিজের বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
অভিযানটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রধান সড়কের দুই পাশজুড়ে পরিচালিত হয়। কর্মসূচির আওতায় নালা-নর্দমা পরিষ্কার, আবর্জনা অপসারণ, জমে থাকা পানি নিষ্কাশন এবং মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ সময় স্থানীয় জনগণও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং নিজেদের বাড়ির আঙিনা পরিষ্কার রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

#  এফ এম মিরাজুল সৈকত , 31.03.2026
01811953261

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *