চাঁপাইনবাবগঞ্জে ট্রাকে অভিযান, ৪৯ কেজি গাঁজাসহ আটক ৩

ভেতরের খবর নিউজ ডেস্ক:  চাঁপাইনবাবগঞ্জে একটি মালবাহী ট্রাকে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪৯ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার রাত ১২টার দিকে শহরের মহানন্দা সেতুর টোল ঘর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর থানার উত্তর বরক গ্রামের ফুল মিয়ার ছেলে আলফাজ মিয়া, রাজশাহী জেলার দূর্গাপুর থানার মৃত শাকিল আলীর ছেলে ট্রাকচালক রকি আহমেদ এবং হেলপার বাবর আলীর ছেলে সানোয়ার আহমেদ।
র‌্যাব জানায়, অভিযানের সময় ট্রাকটি তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া চালানবিহীন ১৩০ বস্তা গার্মেন্টস ঝুট তুলা, দুটি স্যালো মেশিন, মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক, চারটি মোবাইল ফোন এবং নগদ ১২ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *