কোটালীপাড়ায় পুকুরের পানিতে পাওয়া গেলো ১(এক) ব্যারেল ডিজেল

ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ প্রতিনিধি) অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মিললো পুকুরে লুকিয়ে রাখা ০১(এক) ব্যারেল ডিজেল।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের হিজলবাড়ি গ্রামে পরিচালিত এ অভিযানে পুকুরের পানির নিচে লুকিয়ে রাখা একটি ডিজেলভর্তি ব্যারেল উদ্ধার করা হয়।
অবৈধভাবে তেল মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত নজরুল মোল্লার বাড়িতে অভিযান চালালে পুলিশ তল্লাশির একপর্যায়ে তার বাড়ির পার্শ্ববর্তী ইব্রাহিম মোল্লার পুকুরে সন্দেহজনক অবস্থায় ডুবিয়ে রাখা একটি ব্যারেল উদ্ধার করা হয়। ব্যারেলে ১৫০ লিটার ডিজেল পাওয়া যায়।
এ দৃশ্য স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি করে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ জানান, অবৈধভাবে ডিজেল মজুদ করে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়ায় নজরুল মোল্লার স্ত্রী আসমা বেগমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, জ্বালানি তেলের বাজারে স্বচ্ছতা বজায় রাখা এবং ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

# এফ এম মিরাজুল সৈকত , 05.04.2026
01811953261

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *