কোটালীপাড়ায় ২৪ ঘণ্টার মধ্যেই কুশলা খাল দখলমুক্ত করলো প্রশাসন

ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা খাল দখলের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে খালটি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ।
অভিযানকালে কোটালীপাড়া থানা পুলিশের উপপরিদর্শক সাদ্দাম হোসেন, কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী কালু, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সদস্যরা এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রবাহমান ঐতিহ্যবাহী কুশলা খালটি গত রোববার কিছু অসাধু ব্যক্তি বাঁশের পাইলিং বসিয়ে অবৈধভাবে দখল করে নেয়। বিষয়টি দ্রুত প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী কালু জানান, শতাধিক বছরের পুরনো এই খালটি আশপাশের ৬ থেকে ৭টি গ্রামের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেচসহ নানাবিধ কাজে খালটির পানি ব্যবহৃত হয়ে আসছে। খাল দখল হলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়বে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ বলেন, সরকারি খাল সচল রাখতে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। কুশলা খালটি অবৈধভাবে দখল করা হয়েছে এমন তথ্য পাওয়ার পর জেলা প্রশাসকের নির্দেশনায় দ্রুত অভিযান চালিয়ে খালটি দখলমুক্ত করা হয়েছে। দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

# এফ এম মিরাজুল সৈকত , 06.04.2026
01811953261

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *