ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বৃহস্পতিবার রাতে র্যাব-২ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করেছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি দেশি পিস্তল, সাতটি সামুরাই, ১৮০ গ্রাম হেরোইন, দুই কেজি গাঁজা ও ৬০টি ইয়াবা বড়ি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
@ইয়াসমিন রিমা


