ভেতরের খবর নিউজ ডেস্ক: যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ ৪০ দিন আটকে থাকার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ সৌদি আরবের একটি বন্দর ত্যাগ করে গত বুধবার। তবে প্রায় ৪০ ঘণ্টা যাত্রার পর আজ শুক্রবার হরমুজ প্রণালি-এর কাছাকাছি পৌঁছালেও সেটি পার হওয়ার অনুমতি দেয়নি ইরান।
জানা গেছে, সকালে ইরান সরকারের কাছে প্রণালি অতিক্রমের অনুমতি চাওয়া হলে তেহরান তা প্রত্যাখ্যান করে। পাশাপাশি জাহাজটিকে ঘুরিয়ে নিরাপদ স্থানে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কূটনৈতিক মাধ্যমে অনুমতি আদায়ের চেষ্টা চলছে। বর্তমানে ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থান করছে।
পরিস্থিতি বিবেচনায় জাহাজটিকে আপাতত শারজা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে।
@ইয়াসমিন রিমা


