শুটিংয়ে দুর্ঘটনা, অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

ভেতরের খবর নিউজ ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সীমান্তবর্তী তালসারি সমুদ্রসৈকত-এ শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।
জানা গেছে, একটি ধারাবাহিকের শুটিংয়ের জন্য পুরো ইউনিট সেখানে অবস্থান করছিল। শুটিং চলাকালে হঠাৎ পানিতে তলিয়ে যান রাহুল। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ধারাবাহিকটির সহঅভিনেত্রী সোমাশ্রী চাকি রাহুলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার মাত্র দুই ঘণ্টা আগেও তাদের একসঙ্গে শুটিং হয়েছিল। সোমাশ্রী বলেন, “আজ আমাদের কলকাতায় ফেরার কথা ছিল। শুটিং শেষ করে আমরা ফিরছিলাম। পানির মধ্যে কীভাবে কী হলো, ঠিক বুঝতে পারছি না। আমরা তখন ঘটনাস্থলে ছিলাম না।”
টেলিভিশনের পরিচিত মুখ রাহুল অভিনয়জীবন শুরু করেন থিয়েটার দিয়ে। বিজয়গড় থিয়েটার দলে ‘রাজ দর্শন’ নাটকের মাধ্যমে তার পথচলা শুরু হয়। পরে চিরদিনই তুমি যে আমার সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।
এই ছবির সহশিল্পী প্রিয়াঙ্কা সরকার-এর সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে তাদের বিয়ে হয়। একসময় বিচ্ছেদের গুঞ্জন থাকলেও পরে সন্তানের কথা ভেবে আবার একসঙ্গে থাকতে শুরু করেন তারা। তাদের একমাত্র ছেলে সহজ।
অভিনয়ের পাশাপাশি ‘সহজ কথা’ নামে একটি জনপ্রিয় পডকাস্টও উপস্থাপনা করতেন রাহুল। দীর্ঘ বিরতির পর সম্প্রতি আবারও ধারাবাহিকে ফেরেন তিনি। সর্বশেষ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়াচ্ছিল।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *