ভেতরের খবর নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেছেন, তার নিজ এলাকা সরাইলের ৫০ শয্যার হাসপাতালটি নিজেই রোগীর মতো অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদে তিনি জানান, প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য থাকা এই হাসপাতালে চিকিৎসক, জনবল, ওষুধ ও আধুনিক যন্ত্রপাতির তীব্র সংকট রয়েছে।
তিনি আরও বলেন, ১০ কোটি টাকার নতুন ভবন নির্মাণের পরিকল্পনা থাকলেও ৫ আগস্টের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় কাজ বন্ধ রয়েছে। বর্তমানে পুরোনো ভবনেই সেবা দেওয়া হচ্ছে এবং হাসপাতালে ৬৪টি পদ শূন্য রয়েছে।
@ইয়াসমিন রিমা


